রায়গঞ্জ: স্বামীর সঙ্গে কলহের জেরে বিষপানে প্রাণ গেল বৃদ্ধার! চাঞ্চল্য ইটাহারে
স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমানে বিষপান করে শোভা দাস (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ইটাহারের গুলন্দরে। গত ১০ তারিখ বিষপানের পর তাঁকে প্রথমে ইটাহার হাসপাতালে, পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শনিবার ময়নাতদন্তের জন্য দেহ মর্গে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। মৃত্যুতে এলাকা শোকাচ্ছন্ন।