ইসলামপুর: পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ
পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক অশান্তির জেরে এক যুবককে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। গুরুতর জখম অবস্থায় ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর আগে বলনচা এলাকার বাসিন্দা নাজমিন বেগমের সঙ্গে ইসলামপুর কলেজপাড়ার বাসিন্দা