ত্রিপুরায় স্বনির্ভরতার নতুন দিগন্ত চালু ফটিকরায়ে:
মঙ্গলবার কুমারঘাট ব্লকের TRLM দ্বারা পরিচালিত ফটিকরায়ের সহচরি CLF এর অধীনে
'সহচরী আইএফসি' র শুভ সূচনা হয়:-
এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে ফটিকরায় বাজার প্রাঙ্গণে নতুন কেন্দ্রটির দ্বারোদ্ঘাটন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট ব্লকের ব্লক আধিকারিক সুশান্ত দও, ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজীব দাস, সহচরী সিএলএফ-এর সম্পাদিকা রাখি দে এবং সভানেত্রী সুমা দেব সহ সহচরী সিএলএফ-এর অন্যান্য সকল সদস্যা।
মূলত টিআরএলএম-এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর নারীদের ঋণ প্রদান এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই নতুন IFC থেকে স্থানীয়রা বাজার থেকে খুব কম মূল্যে পশুখাদ্য, উন্নতমানের বীজ, বিভিন্ন, মেশিনারী জিনিস, ছাড়াও জৈব সার, চুন ও ভূষির মতো প্রয়োজনীয় কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন। এছাড়াও বিভিন্ন কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র ভাড়া নেওয়ার মতো সুযোগ রয়েছে
ফটিকরায় থেকে বিকাশ কাপালীর রিপোর্ট