সাংসদ শতাব্দী রায়ের উদ্যোগে সোমবার দুবরাজপুরের পথিকৃৎ ময়দানে দুবরাজপুর ব্লক ও শহরের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সহায়ক সরঞ্জাম প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে প্রায় ৬০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে বিভিন্ন প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলী।