ইটাহার: ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্র বিরোধী শক্তির বিরুদ্ধে ইটাহারে ABVP এবং শিক্ষা সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চের প্রতিবাদ মিছিল
রাষ্ট্র বিরোধী শক্তির বিরুদ্ধে এবার পথে নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ও শিক্ষা সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চ। মঙ্গলবার ইটাহার হাই স্কুল মাঠ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। এবিভিপি এবং শিক্ষা সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত প্রায় পাঁচ শতাধিক রাষ্ট্রবাদী সমর্থক মিছিলে অংশ নেন। এদিনের প্রতিবাদ মিছিল সমগ্র ইটাহার সদর শহর পরিক্রমা করে। এরপর চৌরঙ্গী মোড় এলাকায় বাস টার্মিনাস চত্বরে প্রতিবাদ সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।