ইটাহার: ইটাহার গ্রামীণ হাসপাতালে সামনে থেকে মাতৃযান চুরির ঘটনায় চাঞ্চল্য, তদন্তে ইটাহার থানার পুলিশ
মধ্যরাতে হাসপাতালের সামনে থেকে চুরি আস্ত একটি মাতৃযান। মঙ্গলবার এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার গ্রামীণ হাসপাতালে। থানায় চুরির লিখিত অভিযোগ হতেই দিনভর চুরি যাওয়া মাতৃযানের খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছে ইটাহার থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে সিসি ক্যামেরায় মোড়া হাসপাতাল চত্বর থেকে মাতৃযান চুরির ঘটনা সামনে আসতেই উদ্বেগ দেখা দিয়েছে ইটাহারবাসীর মধ্যে।