বেহালা গুরুদ্বারে গুরু নানকের জন্মজয়ন্তীতে সেবায় মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
বেহালা, ২৪ নভেম্বর: গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে আজ সকালে বেহালা গুরুদ্বারে ছিল এক অন্যরকম ছবি। ধর্ম, বর্ণ নির্বিশেষে শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে সেবা কার্যক্রমে যোগ দিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
সকাল থেকেই গুরুদ্বারে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কীর্তন, পাঠ আর প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় জন্মজয়ন্তীর অনুষ্ঠান। এরপর শুরু হয় লঙ্গর। আর সেখানেই সবার নজর কাড়লেন মন্ত্রী।
ভিআইপি পরিচয় সরিয়ে রেখে তিনি নিজে হাতে রান্নার কাজে হাত লাগালেন। রুটি বেলা থেকে শুরু করে সবজি পরিবেশন - সব কাজেই তাঁকে দেখা গেল সাধারণ সেবাদারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে।
শুধু রান্না আর পরিবেশনই নয়, সাধারণ মানুষের খাওয়া হয়ে যাওয়ার পর বাসন পরিষ্কার করার কাজেও হাত লাগালেন তিনি। মন্ত্রীর এই সেবার মনোভাব দেখে উপস্থিত ভক্তরা আপ্লুত হয়ে পড়েন।
গুরুদ্বারা কর্তৃপক্ষের তরফে জানানো হয়, গুরু নানক দেবজির শিক্ষাই হলো - সেবা, সততা আর সকলের প্রতি ভালোবাসা। আজকের এই অনুষ্ঠানে সেই শিক্ষাই যেন মূর্ত হয়ে উঠল।
অনুষ্ঠানে উপস্থিত এক প্রবীণ ভক্ত বলেন, "মন্ত্রী হয়েও মাটিতে বসে সকলের সঙ্গে সেবা করা - এটাই আসল মানবতা। গুরু নানকের আদর্শ এভাবেই বেঁচে থাকে।"
সকালে গুরুদ্বারে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
#behalavivekanandapathachakra #BEHALA #Indranilkhan