নাকাশিপাড়া: ধনঞ্জয়পুরে নাবালকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার পুলিশের ধৃতকে কৃষ্ণনগর জুভেনাইল আদালতে পাঠানো হলো
ধনঞ্জয়পুরে নাবালকের হাতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।নির্বাচনের দিন ঘোষণার আগেই নদিয়ার ধনঞ্জয়পুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। নাবালকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ১০ তারিখ রাতে ধনঞ্জয়পুরের হ্যাবাতলা মোড় এলাকা থেকে এক নাবালককে সন্দেহজনক অবস্থায় আটক করে নাকাশিপাড়া থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দু’ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য।