কাশীপুর: কাশীপুরে বিজেপির মন্ডল ৩ উদ্যোগে নতুন কার্যালয়ের উদ্বোধন,উপস্থিত বিধায়ক কমলাকান্ত হাঁসদা
কাশীপুরে বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন।রবিবার সন্ধ্যায় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাশীপুর মণ্ডল-৩ এর গৌরাঙ্গডি অঞ্চলের গৌরাঙ্গডি বুথে ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের শুভ উদ্বোধন হল। ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি কৃষ্ণ হালদার সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। কার্যালয় উদ্বোধনের পর কার্যকর্তাদের সঙ্গে একটি সাংগঠনিক বৈঠকও হয়।