পুরুলিয়া ১: দু'ঘণ্টা অ্যাপেন্ডিক্স এর জটিল অপারেশন করে প্রাণ বাঁচালো এক মহিলার শৈল চিকিৎসক
চিকিৎসাবিজ্ঞানে অসম্ভব বলে কিছু নেই, ফের তার প্রমাণ দিল পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বাঁকুড়া ও অন্যান্য জায়গায় চিকিৎসা করিয়েও যখন রোগ ধরা পড়ছিল না, তখন এক দুঃসাধ্য অস্ত্রোপচার সফল করে ৪০ বছর বয়সী শ্যামলী মাহাতোর প্রাণ বাঁচালেন শল্য চিকিৎসক ডঃ পবন কুমার মণ্ডল ও তাঁর টিম।