ভারতীয় গণনাট্য সংঘের মনন শাখা এবং সৃজন শাখার আয়োজনে আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হোলো সুভাষগঞ্জ পালপাড়ায়৷ শনিবার বিকালে উদ্যোক্তারা জানান, ভাষা শহীদ দিবস উদযাপনের জন্যই তারা এদিন বিভিন্ন অনুষ্ঠান পালন করছেন। ছোটোদের বসে আঁকো প্রতিযোগিতা, গান, কবিতা আলোচনার মধ্যে দিয়ে সংগঠনের রায়গঞ্জ শাখার উদ্দোগে এই কর্মসুচী পালন করা হচ্ছে। বিশ্বের প্রতিটি মানুষ নিজের ভাষায় নিজের ভাব বিনিময় করুক এই চিন্তাই ছড়িয়ে দিতে চান তারা।