কৈলাশহর: বাবুরবাজার জোবরাজনগরে চোর ধরিয়ে বাড়ি-গাড়ি পুড়লো, উত্তেজনা ছড়ালো
কৈলাসহরের বাবুরবাজার সংলগ্ন এলাকায় টায়ার চুরির অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার পর প্রতিশোধমূলক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাড়ি ও গাড়ি পুড়ে যাওয়ার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।