মানবাজার ১: অন্নপূর্ণা যোজনায় টাকা না পেয়ে মানবাজার-১ নং ব্লক অফিসে ব্যাপক বিক্ষোভ এলাকার মহিলাদের
অন্নপূর্ণা যোজনায় টাকা একাউন্টে না পেয়ে মানবাজার এক নম্বর ব্লক অফিসে ব্যাপক বিক্ষোভ মহিলাদের।শুক্রবার আনুমানিক বেলা বারোটা থেকে মানবাজার এক নম্বর ব্লক অফিসের চত্বরের বাইরে অন্নপূর্ণা যোজনায় তারা কেন টাকা পাননি? এই নিয়ে দাবি তুলে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।বিক্ষোভে মানবাজার এক নম্বর ব্লকের বিভিন্ন গ্রামের মহিলারা সমবেত হন।তাদের দাবি তারা একাধিকবার ফর্ম ফিলাপ করেও তাদের একাউন্টে অন্নপূর্ণা যোজনা টাকা ঢোকেনি।