রায়গঞ্জ: এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশীকে আদালতে পাঠালো রায়গঞ্জ থানার পুলিশ
এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রতিবেশীকে শনিবার দুপুরে আদালতে পাঠায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে রায়গঞ্জ থানা এলাকার একটি গ্রাম পঞ্চায়েত এলাকার এক নাবালিকার পরিবার ওই ব্যক্তির বিরুদ্ধে শুক্রবার রাতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তাদের অভিযোগ ফাকা বাড়িতে একা পেয়ে ওই নালিকার উপরে যৌন নির্যাতন চালায় ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।