পুরুলিয়া ১: প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা: রামনবমীতে ডিজে-র দাপটে উত্তপ্ত পুরুলিয়া
উচ্চ আদালতের কড়া নির্দেশ এবং প্রশাসনের বারবার সতর্কবার্তা সত্ত্বেও রামনবমী উপলক্ষে পুরুলিয়া শহরে দেখা গেল ডিজে সাউন্ডের অবাধ দাপট। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ে পুরুলিয়া পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায়। কিন্তু সেই ভিড়ের সঙ্গেই পাল্লা দিয়ে চলল নিষিদ্ধ ডিজে বক্সের দাপাদাপি।