কারগিল বিজয় দিবস: দেশপ্রেমের বার্তা নিয়ে ধর্মনগরে এবিভিপির মশাল মিছিল !!
কারগিল বিজয় দিবস উপলক্ষে ধর্মনগরে এবিভিপির নগর শাখার উদ্যোগে রবিবার সন্ধ্যায় এক মশাল মিছিল ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে শহীদ বীর সেনানীদের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-যুব অংশ নেন।মিছিলে উপস্থিত ছিলেন এবিভিপির ধর্মনগর সাংগঠনিক জেলা সংযোজক অনিকেত দেবসহ সংগঠনের সদস্যরা। শহর পরিক্রমা শেষে কারগিলের বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
#dharmanagar #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura #abvp