বিদ্যুৎ না থাকায় ডায়ালাইসিস বন্ধ, উত্তর জেলা হাসপাতালের চিএ । উঠছে একাধিক প্রশ্ন ।
উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে বিদ্যুৎ বিভ্রাটকে ঘিরে গুরুতর অভিযোগ উঠেছে। রোগী ও তাঁদের পরিবারের দাবি, দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় নির্ধারিত সময়ে ডায়ালাইসিস পরিষেবা ব্যাহত হয় এবং রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।ডায়ালাইসিস একটি জীবনরক্ষাকারী চিকিৎসা। এমন জরুরি পরিষেবায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় হাসপাতালের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কার্যকর ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশ পরিষেবা পরিচালনাকারী বেসরকারি সংস্থার ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura