১০ দফা দাবিতে ধর্মনগরে তপশিলী জাতি সমন্বয় সমিতির বিক্ষোভ, এসডিএমকে স্মারকলিপি !!
উত্তর ত্রিপুরার ধর্মনগরে ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণডেপুটেশন কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ধর্মনগর মহকুমা কমিটি।সিপিআই(এম) মহকুমা কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছায়। পরে সংগঠনের প্রতিনিধি দল এসডিএমের হাতে ১০ দফা দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেয়।দাবির মধ্যে ছিল জাতভিত্তিক জনগণনা, সংরক্ষণ নিশ্চিত করা, সরকারি শূন্যপদ পূরণ, ২০০ দিনের কাজ, দৈনিক ৫০০ টাকা মজুরি, ভূমিহীনদের জমি ও বাসস্থানের ব্যবস্থা, সামাজিক ভাতা বৃদ্ধি, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণসহ একাধিক সামাজিক ও অর্থনৈতিক দাবি।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura