এবার বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নিলজি গ্রামে। রাস্তা সংস্কারের দাবিতে এলাকার প্রধান রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বুধবার দুপুরে ইসলামপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিলজি গ্রামে আজ দেখা গেল তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা অবশেষে পথে নামলেন আন্দোলনে। এলাকার প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা। তাদের একটাই দাবি—অবিলম