হেমতাবাদ বিধানসভায় নেই দমকল কেন্দ্র। গত নির্বাচনে হেমতাবাদে দমকল কেন্দ্র তৈরির দাবি উঠেছিল। বিজেপির সরকার গঠনের পর ইতিমধ্যে ঘোষণা হয়েছে হেমতাবাদে দমকল কেন্দ্র তৈরির। এবারে হেমতাবাদে দমকল কেন্দ্র তৈরির জন্য হেমতাবাদ শালবাগানে জায়গা পরিদর্শন করলেন বিধায়ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক রা।