পাড়া: পাড়া তে নবনিযুক্ত বিজেপির রাজ্য সহ-সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে সংবর্ধনা
Para, Purulia | Sep 30, 2026 পুরুলিয়ার পাড়া বিধানসভা বিজেপির মণ্ডল ৪-এর পক্ষ থেকে নবনিযুক্ত বিজেপির রাজ্য সহ-সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে সংবর্ধনা জানানো হলো। বুধবার বিকেল ৫টা নাগাদ পাড়া ব্লক কমিউনিটি হলে আয়োজিত এক সভায় তাঁকে ফুলের তোড়া, উত্তরীয় ও মিষ্টিমুখ করিয়ে সম্মানিত করা হয়। সম্প্রতি রাজ্য বিজেপির পক্ষ থেকে ঘোষিত নতুন সাংগঠনিক তালিকায় রাজ্য সহ-সভাপতি হিসেবে বিদ্যাসাগর চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়। পাড়া ব্লকের আনাড়া এলাকার বাসিন্দা বিদ্যাসাগর চক্রবর্তী দীর্ঘদিন ধরে ভা