যুব সাথীর সাফল্যে বারাসাতেশক্তিপ্রদর্শন, চতুর্থবার ক্ষমতার স্বপ্নে তৃণমূল। পশ্চিমবঙ্গ সরকারের ‘যুব সাথী’ প্রকল্পের সাফল্যকে সামনে রেখে বারাসাতে বিশাল মিছিল করল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানিয়ে দলীয় কর্মী-সমর্থকরা নানা বাজনা, পতাকা ও স্লোগানে শহর মুখর করে তোলেন। তৃণমূলের দাবি, প্রকল্প চালুর মাত্র তিন দিনের মধ্যেই প্রায় ১৫ লক্ষ ফর্ম ফিল-আপ হয়েছে। বেকার যুবকদের ব্যাপক সাড়া মিলেছে বলেই এই সাফল্য উদ্যাপনে আ