বাংলা আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা–১ গ্রাম পঞ্চায়েতের তারাবাড়ি বুথের তাড়াবাড়ি, পোখোরপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকার শতাধিক বাসিন্দা ও উপভোক্তা এই প্রতিবাদে সামিল হন। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বর্তমান ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য মোহাম্মদ ইয়াসিন ও ওলিউর রহমান। শাসকদলের প্রধানের বিরুদ্ধেই একই দলের নির্বাচিত সদস্য ও কর্মীদের এই বিক্ষোভ