সাঁকরাইল: বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সাঁকরাইল ব্লক স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের তরফ থেকে সচেতনতা অনুষ্ঠান আয়োজিত হলো
বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সাঁকরাইল ব্লক স্বাস্থ্যকেন্দ্র হাজী এসটি মল্লিক হাসপাতালের তরফ থেকে যক্ষা রোগ নিয়ে সচেতনতা অনুষ্ঠান আয়োজিত হলো বৃহস্পতিবার দুপুর ২ টোর দিকে। ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান গত ২৪ শে মার্চ বিশ্ব যক্ষা দিবস ছিল সেই দিন রবিবার ছুটির দিন হওয়ার জন্য এবং তার পরপর বাঙ্গালীর উৎসব থাকার জন্য আজ বিশ্ব যক্ষা দিবস হিসাবে পালন করা হলো।