হেমতাবাদ: হেমতাবাদের কৃষ্ণবাটি এলাকায় যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
শোয়ার ঘর থেকে এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল হেমতাবাদ ব্লকের কৃষ্ণবাটি এলাকায়। মৃত যুবতীর নাম ঝুটি বর্মন বয়স ২০। শুক্রবার সকালে শোয়ার ঘর থেকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। পরিবার সূত্রে জানা মৃত ওই যুবতী কালিয়াগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এদিন সকালে হঠাৎই দড়জা না খোলায় পরিবারের লোকেরা দড়জা ভেঙে দেখে ওই যুবতীর ঝুলন্ত মৃতদেহ।