রায়গঞ্জ: “পুরসভার আবাসনের ছাদে থরে থরে বালতি! বিক্রির অভিযোগে সরব বিজেপি”
রায়গঞ্জ পুরসভার ইন্দিরা আবাসনের ছাদে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহের বালতি ও সাফাই সরঞ্জাম মজুদের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বিজেপি নেতা রানা চক্রবর্তীর অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরসভার আমলে উদাসীনতার কারণে সরকারি সামগ্রী নষ্ট হচ্ছে। তাঁর দাবি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিমল জ্যোতি সিনহার ওয়ার্ড কার্যালয়ে সরঞ্জামগুলি রাখা হয়েছিল এবং তা বিক্রির পরিকল্পনা ছিল। তদন্তের দাবি জানিয়েছেন তিনি। যদিও কেয়ারটেকার জানান, সেখান থেকেই বালতি বিলি করা হতো।