ঘটনাটি পলাশীপাড়া থানার অন্তর্গত বড় নান্দায়। একটি বাড়ির পেছনে এক ভব ঘুরেকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা। তারপরে খবর দেওয়া হয় পলাশীপাড়া থানার পুলিশকে। তারা সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সেই দেহ নাকাশিপাড়া থানার মর্গে রাখা হয়। সেই দেহ নাকাশীপাড়া থেকে শক্তিনগর পাঠানো হল আজ ময়নাতদন্তের জন্য।