ভোটার লিস্টে নাম নেই! অবসাদে প্রাণ গেল রামপুরহাটের বধূর, অনাথ ২ শিশু!ভোটার লিস্টে নাম নেই! অবসাদে প্রাণ গেল রামপুরহাটের বধূর, অনাথ ২ শিশু!আট বছর আগেই বাবাকে হারিয়েছিল ওরা, আর আজ মাকেও হারিয়ে সম্পূর্ণ অনাথ ও অসহায় হয়ে পড়েছে রামপুরহাট কসাই পাড়ার এই দুই নিষ্পাপ সন্তান। মাথার ওপর থেকে স্নেহের ছায়া সরে যাওয়ায় আজ তাদের ঠিকানা কখনো রেলস্টেশন, আবার কখনো শহরের ফুটপাত।
দুবেলা দুমুঠো খাবারের জন্য আজ তাদের মানুষের কাছে হাত পাততে হচ্ছে। যে বয়সে তাদের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে তারা আজ দিশেহারা।
সমাজের সকল সহৃদয় ও মানবিক মানুষদের কাছে বিনীত অনুরোধ, আসুন আমরা এই অসহায় শিশু দুটির পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতা ও সহানুভূতি ওদের জীবনে আবারও আশার আলো জ্বালাতে পারে, দিতে পারে একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ।আট বছর আগেই বাবাকে হারিয়েছিল ওরা, আর আজ মাকেও হারিয়ে সম্পূর্ণ অনাথ ও অসহায় হয়ে পড়েছে রামপুরহাট কসাই পাড়ার এই দুই নিষ্পাপ সন্তান। মাথার ওপর থেকে স্নেহের ছায়া সরে যাওয়ায় আজ তাদের ঠিকানা কখনো রেলস্টেশন, আবার কখনো শহরের ফুটপাত।
দুবেলা দুমুঠো খাবারের জন্য আজ তাদের মানুষের কাছে হাত পাততে হচ্ছে। যে বয়সে তাদের হাতে বই-খাতা থাকার কথা, সেই বয়সে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে তারা আজ দিশেহারা।
Suri 2, Birbhum | Nov 25, 2026