পুরুলিয়া ১: সাপের কামড়ে পৃথক দুটি ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি ও মহিলা
সাপের কামড়ে পৃথক দুটি ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি ও এক মহিলার। মৃতদের নাম লাগু মান্ডি এবং অটমী মুন্ডা। ঘটনা দুটি ঘটেছে আড়সা ও পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের চন্দনকিয়ারি থানা এলাকায়। আড়সা থানার শ্রীডি গ্রামের বাসিন্দা লাগু মান্ডি প্রতিদিনের মতো খাটিয়ায় ঘুমোচ্ছিলেন। সেই সময় একটি বিষধর চিতি সাপ তার পায়ে কামড় দেয়।অন্যদিকেঝাড়খণ্ডের চন্দনকিয়ারি থানার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা অটমী মুন্ডা নামে এক মহিলাকেও ঘুমন্ত অবস্থায় বিছানায় চিতি সাপে কামড় দেয়।