কাশীপুর: বধূ নির্যাতনের অভিযোগ দায়ের কাশিপুর থানায়,গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ স্বামী ও ননদের বিরুদ্ধে
বধূ নির্যাতনের অভিযোগ দায়ের কাশিপুর থানায়। গৃহবধূকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ। ঘটনা বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত আড়াবনি এলাকার। জানা যায়, ২০০৯ সালে কাশিপুর থানার জামবাদ এলাকার বাসিন্দা সঞ্জলি সরেনের সঙ্গে আড়াবনি গ্রামের যুবক অশোক সরেনের বিয়ে হয়। বর্তমানে ওই দম্পতির দুই নাবালক পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর থেকেই স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতো। গত ৮ই জুন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়,