আর কে পুর থানার নাকের ডগায় সেন্ট্রাল রোডে সাইকেলে করে প্রকাশ্যে দেশি মদ বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি পুলিশকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
সংবাদমাধ্যমের কাছে খবর পৌঁছালে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান। ক্যামেরা দেখেই কথিত মদ বিক্রেতা মদসহ সাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে সংবাদমাধ্যমের পক্ষ থেকে থানায় ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে—থানার এত কাছে প্রকাশ্যে দেশি মদের কারবার চললেও পুলিশ ও গোয়েন্দা বিভাগের নজরদারি কোথায়? তারা কি শীতঘুমে? নাকি সব দেখেও নীরব প্রশাসন?
সবচেয়ে বড় প্রশ্ন, জেলা পুলিশ সুপার কি এসব খবর রাখেন? সাধারণ মানুষের অভিযোগ, প্রশাসনের চোখের সামনে এমন ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এখন দেখার বিষয়, পুলিশ প্রশাসন আদৌ কঠোর ব্যবস্থা নেয় কি না।
Udaipur, Gomati | Aug 31, 2026