হেমতাবাদ: হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল করল CPIM
তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় পুনর্দখল করল সিপিএম। হেমতাবাদের সমসপুর এলাকায় দখল করাহয় বুধবার দুপুরে৷ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ছবি রিফ্লেক্স ছিড়ে ফেলে বের করে দেওয়া হয়। বামেদের দাবি এটি তাদের ছাত্র সংগঠন DYFI এর ছিল। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস এটি দখল করেছিল। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন।