সাঁকরাইল: চুনাভাটি লোকনাথ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলেন চুনাভাটি এলাকায়
চুনাভাটি লোকনাথ ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো আজ রবিবার সকাল ১১ টা থেকে চুনাভাটি এলাকায় । উদ্যোক্তাদের কাছ থেকে জানতে পারা যাচ্ছে প্রত্যেক বছর তারা এই দিনটিতে রক্তদান শিবির করে থাকেন ১৪ বছর এইভাবেই করে আসছেন এই রক্তদান শিবির। ৫০ জনের লক্ষ্যমাত্রা নিয়ে রক্তা শিবির শুরু করেছিলেন শেষ খবর পাওয়া অনুযায়ী ৫৫ জন রক্তদাতা রক্ত দান করেছেন । এই গরমের সময় রক্তের আকাল পড়ে তাই এই গ্রীষ্মের সময়তেই রক্তদান শিবির করে থাকেন।