বুথ শক্তিশালী করার লক্ষ্যে বিজেপির সাংগঠনিক বৈঠক হুড়ায়।সোমবার বিকাল সাড়ে পাঁচ টার সময় চাঁটুমাদার অঞ্চলের হাঁতিকুদর বুথে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এইদিন মন্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক হয় বলে জানান মন্ডল সভাপতি পরিতোষ মাহাত।তিনি বলেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ মজবুত করার লক্ষ্যে মন্ডলের সমস্ত কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করা হয় এবং বৈঠক শেষে গ্রামে গিয়ে সাধারন মানুষের সমস্যার কথাও শোনা হয়।