পুরুলিয়া ১: টামনা থানার কড়াডি মাঠে কর্মী সমাজের মহাজড়ুয়াহী পরব উদযাপিত, লোকসমাগম লক্ষাধিক
কড়াডি মাঠে মহাসমারোহে অনুষ্ঠিত হলো কর্মী সমাজের ঐতিহ্যবাহী 'মহাজড়ুয়াহী পরব'। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে সমগ্র মেলা প্রাঙ্গণ এক উৎসবমুখর পরিবেশের রূপ নেয়। এই আয়োজনে মূল আকর্ষণ ছিল করম নাচের দলগুলির অংশগ্রহণ। আয়োজকদের সূত্রে জানা গেছে, প্রায় ৪০,০০০ করম নাচের দল এই অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের সুর ও ছন্দে পুরো মাঠ ভরিয়ে তোলে। ঢোল, মাদল ও বাশির সুরে মুখরিত হয়ে ওঠে কড়াডি মাঠের চতুর্দিক।