বক্সনগরে MLA CUP ফুটবল খেলা দেখতে যেতে গিয়ে, বক্সনগর-সোনামুড়া সড়কের কলসীমুড়া বিওপি সংলগ্ন এলাকায় একটি বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী গুরুতরভাবে আহত হয়েছেন।
আহতরা হলেন উত্তর কলমচৌড়া পঞ্চায়েত এলাকার মিজান হোসেন (৪০), পিতা খুরশেদ আলী এবং মিরাজুল ইসলাম (৩০), পিতা আব্দুল হক। অপরদিকে গাড়িচালক বাগবের পঞ্চায়েত এলাকার বাসিন্দা শ্রীকান্ত হালদার (৩০), পিতা দিলিপ হালদার।
দুর্ঘটনাগ্রস্ত বাইকের নম্বর TR07A 8041 এবং গাড়ির নম্বর TR01CA0562। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।।