ইটাহার: বাইক নিয়ে এসে দশমত এলাকায় পথচারীর হাত থেকে মোবাইল ছিনতাই! দুই যুবককে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ
মোবাইল ছিনতাই এর অভিযোগে গ্রেপ্তার দুই যুবক। ধৃতদের বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহার থানার পুলিশ। ধৃত আরিজ আলমের বাড়ি দলিদেউলচক এবং আরফান আলির বাড়ি মানাইনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৭ জুলাই সন্ধ্যায় দশমত এলাকার বাসিন্দা প্রণব মণ্ডল নামে এক যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। সেই সময় দুই যুবক বাইক নিয়ে এসে হাত থেকে মোবাইল ছিনতাই করে চম্পট দেয়। এরপর ইটাহার থানায় চুরির লিখিত অভিযোগ জানান প্রণবের পরিজন।