পুরুলিয়া ১: অন্নপূর্ণা ভান্ডারের দাবিতে পুরুলিয়ায় সুর চড়াচ্ছেন মহিলারা, ব্লক অফিস ও গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ
'অন্নপূর্ণা ভান্ডার' প্রকল্পের সুবিধা পাওয়ার দাবিতে এবার সোচ্চার হলেন পুরুলিয়ার সাধারণ মহিলারা। অবিলম্বে স্কিমের সুবিধা দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে পঞ্চায়েতের বিভিন্ন এলাকা। একযোগে দুই পৃথক বিক্ষোভে স্থানীয় মহিলাদের বঞ্চনাবিরোধী এমন প্রতিবাদ ও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল স্থানীয় রাজনীতি। প্রথম বিক্ষোভটি সামনে আসে এক নম্বর ব্লক অফিসের। জানা গিয়েছে, পুকুরগড়িয়া, শিমুলিয়া এবং সত্ৰ এলাকার মহিলারা জোটবদ্ধ হয়ে ১ নম্বর ব্লক অফিসে এসে অন্নপূর্ণা ভান্ডারের