আই লীগ খেলার লক্ষে রায়গঞ্জ টাউনক্লাবে শুরু হচ্ছে ফুটবলের বেবীলীগ, টাউন ক্লাবে জানালেন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে এমনটা জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, উত্তরবঙ্গে প্রথম এই বেবী লীগ হতে চলেছে। আন্ডার নাইন এবং আন্ডার ১২ এই লীগ হবে। আই লীগের প্রস্তুতি হিসাবেই এই টুর্নামেন্ট করা হচ্ছে। এই টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হবে।