পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য করনদিঘি থানা এলাকায়, তদন্ত শুরু করলো পুলিশ। সোমবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম সুর্য্য সিংহ, বয়েস আনুমানিক ২১ বছর, বাড়ি টুঙ্গিদিঘির রাবনপুরে। পরিবারের দাবী রবিবার রাতে তাদের করনদিঘি হাসপাতাল থেকে ওই যুবকের পথ দুর্ঘটনায় জখম হওয়ার খবর দেওয়া হয়। তারা গিয়ে জানতে পারেন যুবকের মৃত্যু হয়েছে। তবে কোথায় এবং কিভাবে ওই দুর্ঘটনা ঘটে তা জানতে পারেনি পরিবার বলে দাবী।