পাড়া: পাড়া থানার উদয়পুর বাথান গ্রামে উদ্ধার বিশালাকার গোখরো সাপ, আতঙ্ক ছড়াল এলাকায়
Para, Purulia | Nov 1, 2026 পাড়া থানার অন্তর্গত উদয়পুর বাথান গ্রামে একটি বিশালাকার গোখরো সাপ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গ্রামের বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা সাপটিকে দেখতে পান। বিষধর গোখরো সাপটি চোখে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তবে আতঙ্কের মধ্যেও সাহসিকতার পরিচয় দেন গ্রামের দুই যুবক সজল মাজী ও বিধান মণ্ডল। তাঁরা অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে একটি কৌটোর মধ্যে বন্দি করেন। পরে পাড়া বনদপ্তরের কর্মী পীযূষ মণ্ডলের সহযো