পুরুলিয়া ১: ঝালদা জনসভাই অভিষেকের বক্তব্যে অজিতপ্রসাদ মাহাত্
আদিবাসী কুড়মি সমাজ যা সংক্ষেপে একেএস। এখন অজিত বাবু কল্যাণ সমাজ। ঝালদার জনসভায় এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অজিত প্রসাদ মাহাতো দিল্লি গিয়ে অমিত সাহের সঙ্গে দেখা করে নিজের ছেলেকে বিজেপি সমর্থিত প্রার্থী করেছেন। কুড়মি সমাজের দাবি আদায়ের জন্য সাধারণ মানুষ যেভাবে সমর্থন জানিয়েছিল অজিত বাবু তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এখন অজিত মাহাতোর আদিবাসী কুড়মি সমাজ অজিত বাবু কল্যাণ সমাজে পরিণত হয়েছে।