গ্রেফতার দুই কনটেন্ট ক্রিয়েটর, আজ আদালতে পেশ। জিজ্ঞাসাবাদে ৫ দিন পুলিশে হেফাজতে। সরকার বিরোধী ও উসকানিমূলক কনটেন্ট তৈরির অভিযোগে ডোমকল থেকে দুই কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ ধৃতদের আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। কার নির্দেশে, কার মদতে এবং কী উদ্দেশ্যে এই ধরনের কনটেন্ট তৈরি করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে কোনও সংগঠিত চক্র বা নেটওয়ার্ক রয়েছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে। বিগত সরকারের সময়ও সরকারবিরোধী কনটেন্ট করতে দেখা গিয়েছিল এই 'Thoughts Of Reality 2.0' চ্যানেলের ফিরোজ আল মামুন সহ সকল কনটেন্ট ক্রিয়েটরদের।