#কোচবিহার:কাটমানির টাকা ফেরতের দাবিতে গ্রামবাসীদের অভিযান! ফলিমারীতে একাধিক তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভ।ফলিমারী অঞ্চলের ৪/৩৮ নম্বর বুথ এলাকায় কাটমানির টাকা ফেরতের দাবিতে একাধিক তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালালেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা ফেরতের দাবিতে রবিবার এলাকায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযোগের তীর উঠেছে মদন রায়, নরেন বর্মন, সুশীল বর্মন ও নিরঞ্জন রায়ের বিরুদ্ধে।বিক্ষোভকারীরা তাঁদের বাড়ির সামনে গিয়ে টাকা ফেরতের দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।