পুরুলিয়া ১: পুরুলিয়ায় বেপরোয়া বাইক চালকের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ, বড়হাটে ফের আটক এক
শহরের বুক থেকে বেপরোয়া বাইকের দৌরাত্ম্য দূর করতে লাগাতার সাফল্য পাচ্ছে জেলা ট্রাফিক পুলিশ। গত ১৭ই সেপ্টেম্বর দুলমি এলাকায় হেলমেট ছাড়া ট্রিপল রাইডিং, আঁকাবাঁকা ও বিকট শব্দে বেপরোয়া বাইক চালানোর ছবি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়েছিল। বিষয়টি জানার পরেই তৎক্ষণাৎ অভিযানে নামে পুলিশ। জেলা ট্রাফিক পুলিশের তৎপরতায় ইতিপূর্বে ওই দলের দু'টি বাইক আটক করে কঠোর সতর্কবার্তার পাশাপাশি জরিমানা করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ শহরের বড়হাটের মোড় থেকে ওই দলের