হুড়া: পুরোনো শত্রুতার জেরে গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ,হুড়া থানার দ্বারস্থ গৃহবধূর স্বামী ৫ জনের বিরুদ্ধে মামলা
Hura, Purulia | Jul 3, 2026 পুরোনো শত্রুতার জেরে এক গৃহবধূকে বেধড়ক মারধরের অভিযোগ। হুড়া থানার দ্বারস্থ গৃহবধূর স্বামী। স্থানীয় সূত্রে জানা যায়, হুড়া থানার জামবাদ গ্রামের বাসিন্দা সেক সামাউনের সঙ্গে শেখ রহমগুলের পরিবারের পুরানো শত্রুতা রয়েছে। গত ২৭শে জুন শেখ রহমগুল ও তার পরিবারের লোকেরা সামাউনের বাড়িতে চড়াও হয়, বলে অভিযোগ। তার স্ত্রী'কে বেধড়ক মারধর করা হয়, বলে অভিযোগ শেখ সামাউনের। আজ শুক্রবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে শেখ রহমগুল, তার ছেলে শেখ সামসেদ,