বলরামপুর: বলরামপুরের ঐতিহ্যবাহী ছাতা মেলার সূচনায় বিধায়ক
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বলরামপুরে শুরু হলো ঐতিহ্যবাহী ছাতা মেলা। শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ প্রয়াত সমাজসেবী তথা যার হাত দিয়ে বলরামপুর ছাতা মেলার সূচনা হয়েছিল সেই সুখেন্দু বিশ্বাসের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং মেলার মূল প্রবেশদ্বারে ফিতে কেটে ৫৬ তম বর্ষের এই উৎসবের শুভ সূচনা করেন স্থানীয় বিধায়ক জলধর মাহাতো। কৃষিপ্রধান এই মেলার মূল আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে মিনা বাজার এবং দীর্ঘ ২০ বছর পর ফিরে আসা বিশেষ সার্কাস।