বান্দোয়ান: বান্দোয়ানে দোল উৎসবে সামিল হলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব লোচন সরেন
রঙের দোল উৎসবকে কেন্দ্র করে আবির খেলায় মাতলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বাঁন্দোয়ান বিধানসভার বিধায়ক রাজীব লোচন সরেন সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা। বান্দোয়ান শহরে রঙের উৎসবকে ঘিরে উৎসবের আবহ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে।বুধবার বেলা ১২ টা নাগাদ এলাকাবাসীদের সঙ্গে একত্রিত হয়ে রঙের খেলায় অংশ নেন তিনি এবং সকলকে দোলের শুভেচ্ছা জানান। গ্রামের প্রবীণ থেকে শুরু করে যুবসমাজ ও শিশু-কিশোররা উচ্ছ্বাসের সঙ্গে তাকে স্বাগত জানান।