চোপড়া: চোপড়া ট্যাক্সি স্ট্যান্ডে বিশ্বকর্মা পূজা, উৎসবে সামিল পরিবহন শ্রমিকরা
চোপড়া ট্যাক্সি স্ট্যান্ডে বিশ্বকর্মা পূজা, উৎসবে সামিল পরিবহন শ্রমিকরা বিশ্বকর্মা পূজাকে ঘিরে উৎসবের আবহ চোপড়া ট্যাক্সি স্ট্যান্ডে। উত্তর দিনাজপুর বেসরকারি পরিবহন শ্রমিক সংঘের উদ্যোগে এদিন চোপড়া ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজার। সকাল থেকেই পুজোকে ঘিরে ব্যস্ততা দেখা যায় পরিবহন শ্রমিকদের মধ্যে। সাজিয়ে তোলা হয় পুজো মণ্ডপ ও আশপাশের এলাকা। নিয়ম-রীতি মেনে বিশ্বকর্মা দেবের পুজো ও অর্চনা করেন শ্রমিকরা। যানবাহনের সুরক্ষা, কর্মক্ষেত্র