ইসলামপুর: বিচারাধীন জমিতে বিজেপির পতাকা! গোবিন্দপুরে উত্তেজনা
বিচারাধীন জমিতে বিজেপির পতাকা! গোবিন্দপুরে উত্তেজনা ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাড়ুখোয়া এলাকায় আদালতে বিচারাধীন জমিতে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। স্থানীয় বাসিন্দা মহম্মদ জালালউদ্দিনের অভিযোগ, গত ৩১ আগস্ট রাতে কয়েকজন বিতর্কিত জমিতে ঢুকে বিজেপির পতাকা লাগান। পতাকা সরাতে গেলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন তিনি। ঘটনার পর রামগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযোগ অস্বী